কোমর ব্যথা ও সায়াটিকা থেকে আরাম চান?
আপনার কি এমন কোমর ব্যথা হয়েছে, যা যেন প্রতিটি মুহূর্তে অসহ্য যন্ত্রণা দেয়? শুধু ব্যথা নয়, তার সাথে কি পিঠ, নিতম্ব কিংবা পায়ে সুচ ফোটার মতো অনুভূতি বা ঝিনঝিনে অনুভব হয়? হতে পারে, আপনি শুধুই ব্যথায় ভুগছেন না—বরং সায়াটিক স্নায়ুর জটিলতায় (সায়াটিকা) আক্রান্ত।
এই দুইটা একসাথে হলে জীবন হয়ে উঠতে পারে একেবারে দুর্বিষহ।
কী কারণে কোমর ব্যথা ও সায়াটিকার সমস্যা হয়?
• অতিরিক্ত ওজন বা গর্ভকালীন ওজন বৃদ্ধি
• বয়সজনিত ডিস্ক ক্ষয় (ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ)
• দুর্ঘটনা বা আঘাতজনিত ডিস্ক সরে যাওয়া (হারনিয়েটেড ডিস্ক বা পিএলআইডি)
• গাড়ি দুর্ঘটনা
• খেলাধুলায় আঘাত
আপনার ব্যথার পেছনে যাই কারণ থাকুক না কেন, অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট হিসেবে আমরা পাশে আছি — আপনার আরাম, সুস্থতা আর স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য।
রওশন ফিজিওথেরাপি সেন্টারে আধুনিক থেরাপি, ব্যক্তিকভিত্তিক চিকিৎসা এবং যত্নসহকারে ব্যথা নিরসনের প্রতিশ্রুতি দিচ্ছি। সময় নষ্ট না করে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
আমাদের ৩ ধাপের প্রমাণভিত্তিক চিকিৎসা পদ্ধতি
আপনার ব্যথার লক্ষণ যাচাই করুনক্লিনিক্যাল এসেসমেন্ট
অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট দ্বারা ব্যথার মূল কারণ নির্ণয় ও ব্যক্তিগত ট্রিটমেন্ট প্ল্যান তৈরি।
ম্যানুয়াল ও ইলেক্ট্রোথেরাপি
আধুনিক লেজার, শকওয়েভ, ইউএসটি, ট্র্যাকশন ও ম্যানুয়াল মোবিলাইজেশন দ্বারা নিরাপদ চিকিৎসা।
QR ডিজিটাল হোম ব্যায়াম
দীর্ঘস্থায়ী সুস্থতার জন্য ছবি ও নির্দেশনাসহ পার্সোনালাইজড ঘরোয়া থেরাপিউটিক ব্যায়াম গাইড।
কোমরের ব্যথা এর সঠিক চিকিৎসার জন্য আজই যোগাযোগ করুন
রওশন ফিজিওথেরাপি সেন্টার (মিরপুর ৬০ ফিট রোড, ঢাকা)-এ এসে অথবা হোম সার্ভিসের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসা নিন।
কোমরের ব্যথা সম্পর্কিত সাধারণ প্রশ্নোত্তর (FAQ)
কোমরের ব্যথা চিকিৎসায় সাধারণত কয়টি ফিজিওথেরাপি সেশন লাগে?
রোগীর বয়স, সমস্যার ধরন ও তীব্রতার ওপর সেশনের সংখ্যা নির্ভর করে। সাধারণত ৫ থেকে ১৫টি সেশনের মধ্যে উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়। প্রথম দিন আমাদের অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট রোগী মূল্যায়ন (Assessment) করে সঠিক পরিকল্পনা জানান।
রওশন ফিজিওথেরাপি সেন্টারে কোমরের ব্যথা এর জন্য কী কী আধুনিক চিকিৎসা দেওয়া হয়?
আমরা ম্যানুয়াল থেরাপি, থেরাপিউটিক এক্সারসাইজ এবং আধুনিক ইলেক্ট্রোথেরাপি (যেমন: লেজার, শকওয়েভ, ইউএসটি, অটো ট্র্যাকশন ও আইএফটি)-এর সমন্বয়ে পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত চিকিৎসা দিয়ে থাকি।
বাসায় গিয়ে কি কোমরের ব্যথা এর ফিজিওথেরাপি (হোম সার্ভিস) পাওয়া যাবে?
হ্যাঁ, যেসব রোগীর ক্লিনিকে আসতে কষ্ট হয় তাদের জন্য মিরপুর ৬০ ফিটসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আমাদের অভিজ্ঞ পুরুষ ও নারী ফিজিওথেরাপিস্ট দ্বারা হোম ফিজিওথেরাপি সার্ভিস রয়েছে।