স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস

স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস

স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস 

আপনি বা আপনার প্রিয় কেউ কি স্ট্রোকের পর থেকে শরীরের একপাশে দুর্বলতা, অসাড় ভাব বা সম্পূর্ণ পক্ষাঘাতে ভুগছেন? কথা বলায় সমস্যা, হাঁটাচলা বা দৈনন্দিন কাজ করতে অসুবিধা হচ্ছে? তাহলে আপনি স্ট্রোক পরবর্তী প্যারালাইসিসের শিকার—যা সময়মতো সঠিক চিকিৎসা না পেলে জীবনের স্বাভাবিক গতি থামিয়ে দিতে পারে।

স্ট্রোকের ফলে মস্তিষ্কের নির্দিষ্ট অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়, যার ফলে স্নায়ুর কার্যক্ষমতা কমে যায় বা নষ্ট হয়ে যায়। এর প্রভাবে দেখা দেয় শরীরের একপাশে

দুর্বলতা, চলাফেরায় সমস্যা, কথা বলতেগিলতে অসুবিধা, হাত বা পায়ে শক্ত হয়ে যাওয়া বা কাঁপুনি

তাহলে করণীয় কী?

উত্তর—নিয়মিত ও লক্ষ্যভিত্তিক ফিজিওথেরাপি। স্ট্রোক পরবর্তী পুনর্বাসনে সবচেয়ে কার্যকর পদ্ধতির একটি হচ্ছে ফিজিওথেরাপি, যা ধীরে ধীরে রোগীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে।

RPC ফিজিওথেরাপি সেন্টারে আমরা প্রতিটি রোগীর জন্য তৈরি করি ব্যাক্তিগত থেরাপি পরিকল্পনা—


• হাত-পা ও শরীরের পেশির জড়তা কমানো
• নার্ভের কার্যক্ষমতা পুনরায় বাড়ানো
• ব্যালান্স ও সমন্বয় উন্নত করা
• হাঁটাচলা, বসা ও দৈনন্দিন কাজের দক্ষতা ফেরানো

আমাদের অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টদের তত্ত্বাবধানে ধাপে ধাপে রোগীর উন্নতি ঘটে—বিনা ওষুধ বা অস্ত্রোপচারে।

আর দেরি না করে আজই RPC ফিজিওথেরাপি সেন্টারে আসুন, স্ট্রোকের পরেও ফিরে পান জীবনের গতি ও স্বাধীনতা।