আপনি কি টাইপ করার সময়, গাড়ি চালাতে গিয়ে, ফল কাটতে, তালিকা লিখতে বা প্রিয় পোষা প্রাণীর সঙ্গে খেলতে গিয়ে কবজি ও হাতে টান বা শ্যুটিং ব্যথা অনুভব করেন? কখনও কি আঙুল ঝিনঝিন করে অবশ লাগে, ব্যাগ বা জিনিস ধরতে গেলে গ্রিপ ঠিক থাকে না? কনুই ভাঁজ করলে কি ব্যথা করে? কবজির ব্যথায় মাঝরাতে ঘুম ভেঙে যায়?
দিনের কাজ করতে কষ্ট হচ্ছে আর রাতে ঠিকভাবে ঘুমোতে পারছেন না? তাহলে আর দেরি না করে RPC ফিজিওথেরাপি সেন্টার-এ অ্যাপয়েন্টমেন্ট নিন—সঠিক পরিচর্যা ও উপযুক্ত থেরাপি দিয়ে আমরা আছি আপনার পাশে।
কনুই, কবজি ও হাতের ব্যথার কারণ কী কী?
• আর্থ্রাইটিস (জয়েন্টের ক্ষয়জনিত ব্যথা)
• বার্সাইটিস (জয়েন্টের পাশের তরল থলির প্রদাহ)
• কার্পাল টানেল সিনড্রোম (হাতের নার্ভে চাপ পড়া)
• কিউবিটাল টানেল সিনড্রোম (কনুইয়ের নার্ভে চাপ)
• টেনিস এলবো
• গল্ফার এলবো
• খেলাধুলা, অফিস বা বাড়ির কাজজনিত চোট অথবা ভুল ভঙ্গিতে কাজ করার ফলে অতিরিক্ত চাপ
আপনার ফিজিওথেরাপিস্ট সঠিকভাবে ব্যথার উৎস নির্ধারণ করে আপনাকে একটি ব্যাক্তিগত থেরাপি পরিকল্পনা দেবেন, যা আপনাকে ধাপে ধাপে ব্যথামুক্ত করে আগের মত কর্মক্ষম করে তুলবে।
আজই RPC তে এসে সুস্থতার পথচলা শুরু করুন।